রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মোকামতলা স্কুলের প্রধান শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবি

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জের মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার বিদ্যালয়ের সভাপতি আবু বক্বর সিদ্দিক মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বরখাস্ত করা হয়। তবে বরখাস্তের এই চিঠি ভুয়া বলে দাবি করেছেন প্রধান শিক্ষক।

বরখাস্তের আদেশ সম্বলিত ঐ চিঠিতে উল্লেখ করা হয়, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া শিক্ষকদের মধ্য দলাদলি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি, নিয়মিত প্রতিষ্ঠানে না আসাসহ বেশ কিছু অভিযোগ সম্পর্কে জবাব চেয়ে ইতোপূর্বে দুইবার চিঠি দেয়া হয়। কিন্তু তিনি কোনো জবাব দেননি। তাই তদন্ত কমিটির সুপারিশ, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালার ৭ ধারা মোতাবেক তাকে স্থায়ী বরখাস্ত করা হলো।

এ বিষয়ে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, আমাকে বরখাস্ত করার নাটক সাজানো হয়েছে। এগুলো ভুয়া। আমি নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করছি। আমার সম্মানহানির জন্য এসব করা হচ্ছে।

এ বিষয়ে মোকামতলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু বক্বর সিদ্দিক মন্ডল জানান, প্রধান শিক্ষক আমার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া নানা অনিয়ম করে বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো। এবার চূড়ান্ত বরখাস্ত করে তাকে চিঠি পাঠিয়েছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *