শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের চার আসনে ধানের শীষের জয়, গণভোটেও ‘হ্যাঁ’ এগিয়ে

মো. আলমগীর হো‌সেন, মৌলভীবাজার: প্রথমবারের মতো মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা একযোগে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটেও ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জেলার চারটি আসনের সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী)

মোট ১১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নাসির উদ্দীন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ১৩ ভোট।

গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৪৬৯ ভোট এবং ‘না’ পড়েছে ৭৯ হাজার ৫২৭ ভোট।

মৌলভীবাজার–২ (কুলাউড়া)

১০৭টি কেন্দ্রের ফলাফলে মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট।

এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ৮৩ হাজার ৯৩০ এবং ‘না’ ভোট ৬৭ হাজার ৯৩৫।

মৌলভীবাজার–৩ (রাজনগর ও সদর)

১৭৬টি কেন্দ্রের ফলাফলে নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট।

গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৯১৬ এবং ‘না’ পড়েছে ৭৭ হাজার ৬৭১ ভোট।

মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল)

১৬৩টি কেন্দ্রের ফলাফলে মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ২৭ হাজার ৪৮০ এবং ‘না’ ভোট ১ লাখ ৭ হাজার ৬৩৩।

জেলার চারটি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয় একটি নতুন রাজনৈতিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যাগরিষ্ঠতা স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ