শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে দে‌শের বিভিন্ন স্থান থে‌কে আগত নেতাকর্মীদের ঢল

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তীতে দে‌শের বিভিন্ন স্থান থে‌কে আগত নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আ‌য়োজন করা হ‌য়ে‌ছে যুব মহাসমাবেশ। মহাসমাবেশ শুরুর আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে দলে দলে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

আজ শুক্রবার সংগঠনের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী যুবলীগ। দুপুর আড়াইটা থেকে মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই মহাসমাবেশকে ঘি‌রে আজ সকাল থেকেই যুবলীগের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতা-কর্মীকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়। দে‌শের বিভিন্ন স্থান থে‌কে আগত বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা-কর্মী‌রা দ‌লে দ‌লে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক ব্যানারে এসে উপ‌স্থিত হ‌চ্ছেন সমা‌বেশস্থ‌লে। মহাসমাবেশে যোগ দিতে তাঁরা বাস, পিকআপ, মোটরসাইকেলে করে মহাসমাবেশস্থলের দিকে যান। অনেকে আবার পায়ে হেঁটে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হন।

মহাসমাবেশের সময় সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

দুপুর ১২টার দিকে দেখা যায়, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত এলাকায় যুবলীগের হাজারো নেতা-কর্মী অবস্থান করছেন। নেতা-কর্মীরা দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা হাজারো নেতা-কর্মীর পদচারণা-স্লোগানে মুখরিত।

আগত নেতা-কর্মীদের পরনে লাল-সবুজ রঙের টি-শার্ট। মাথায় লাল-সবুজ টুপি। অনেকেই আবার মাথায় লাল-সবুজের ব্যাজ পরেছেন। নেতা-কর্মীরা পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার বহন করছেন। সব মিলিয়ে যুবলীগের মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

স‌রেজ‌মি‌নে সমা‌বেশস্থ‌লের আশপাশ ঘু‌রে দেখা ‌গে‌ছে, কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং বন্ধ করে দেওয়া হ‌য়ে‌ছে। সেই স‌ঙ্গে বি‌ভিন্ন বিভাগ থে‌কে আগত নেতাকর্মী‌দের জন্য গা‌ড়ি রাখার স্থানও নির্ধারণ করে দেওয়া হ‌য়ে‌ছে। ফ‌লে নি‌র্দিষ্ট স্থা‌নে গা‌ড়ি রে‌খে ঝ‌টিকা মি‌ছিল নি‌য়ে বি‌ভিন্ন ব্যানা‌রে সমা‌বে‌শে যোগ দি‌তে পা‌য়ে হে‌টে এগিয়ে চ‌লে‌ছে নেতাকর্মীরা। এসময় দলীয় মি‌ছিলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে নি‌য়ে বি‌ভিন্ন শ্লোগা‌নে নেতাকর্মীরা এগিয়ে যান।

যুবলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।

এদিকে মহাসমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার কিছু রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দিয়েছে ট্রাফিক বিভাগ। এছাড়া, সমাবেশে আসা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং বন্ধ করে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ অবস্থায় সম্মানিত নগরবাসীকে শুক্রবার ওইসব এলাকা বা সড়কগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

মহাসমাবেশে আসা গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা

মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি), মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশ, ফুলার রোড রাস্তার দুই পাশ, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশ, পলাশী ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশ; সবজি বাগান থেকে নেভাল গ্যাপ পর্যন্ত, সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব ক্রসিং পর্যন্ত, হলি ফ্যামিলি হাসপাতালের সামনের রাস্তা, নেভাল গেট এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশ, মিন্টো রোড ক্রসিং থেকে পুলিশ ভবন ক্রসিং ও দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকবে।

মহাসমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ