বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রফিনগর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ইফতার মাহফিল

ওয়াসিম কবির, দিরাই (সুনামগঞ্জ): দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা কৃষক দলে আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব বাবুল মিয়া, রফিনগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল কাদিরসহ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দিরাই-শাল্লাবাসীর উন্নয়ন, রাস্তা-ঘাট, স্কুল ও দারিদ্র্য দূরীকরণের দাবি জানায়।

তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে জননেতা নাছির উদ্দীন চৌধুরী দিরাই-শাল্লাকে একটি উন্নয়নের মডেল হিসেবে যেন রেখে যান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ