মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রহনপুরে পূর্নাঙ্গ অবকাঠামোসহ রেলবন্দর প্রতিষ্ঠা তিন উপজেলার মানুষের প্রাণের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রেলস্টেশনে পূর্নাঙ্গ অবকাঠামোসহ রেলবন্দর প্রতিষ্ঠা তিন উপজেলার মানুষের প্রাণের দাবি। সেলক্ষ্যে রহনপুর রেলস্টেশনে শুল্ক স্টেশন বন্দর স্থায়ীকরণে সর্বাত্বক প্রচেষ্টা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করা হয়েছে। বিষয়টি তাঁর সদয় বিবেচনায় রয়েছে। 

শুক্রবার (১২ মে) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান। 

চলতি বছরের ০১ ফেব্রুয়ারী একাদশ জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বিজয়ের ১০০ দিন উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এমপি মুহা. জিয়াউর রহমান বলেন, আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই আ.লীগ প্রস্তুত রয়েছে। মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে আ.লীগের বিজয় নিশ্চিত করতে কাজ করছি আমরা।

সাবেক যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা প্রসঙ্গে তিনি বলেন, এবিষয়ে দলের কেন্দ্রের সাথে আলোচনা করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা ও পরামর্শ মেনে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে। তবে যেহেতু এনিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে, তাই এবিষয়ে কিছু বলতে চাই না। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন কবীর, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল মন্ডল, ভোলাহাট উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, নাচোল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা পরিষদের সদস্য ফারিহা শবনম কেয়াসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ