সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাঙ্গামাটিতে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : জেলায় আজ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন ও  অসহায় পরিবার এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান  করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের আয়োজনে  সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে এবং  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত  সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসীন, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, উপজেলা  ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দূর্গ্বেশ্বর চাকমা প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৬ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন ও হলরুমের কাজ সম্পন্ন করা হয়।
আলোচনা সভা শেষে  সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে বসবাসরত ৫৭জন  শিক্ষার্থী ও ৫৭ টি অসহায় পরিবারের মাঝে ২হাজার টাকা করে সর্বমোট ২লক্ষ ২৮ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ