বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর বাঘায় যুগ্ন সচিবের পূজামণ্ডপ পরিদর্শন

আবুল হাশেম, রাজশাহী: রাজশাহীতে গত ২ দিন ধরে বাঘা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন যুগ্ন সচিব রথিদ্রনাথ দত্ত।

এবার বাঘায় ৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বাঘার কৃতি সন্তান যুগ্ন সচিব রথিন্দ্রনাথ দত্ত প্রতি বছরের মত এবারও বাড়ি এসে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিভিন্ন পূজামণ্ডপ ও নিজ বাসায় দরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গিসহ নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জিয়া পরিষদের সভাপতি মো. বাবুল ইসলাম, বিএনপি নেতা আশরাফুদোলা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন, পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে (বাকু), সাধারণ সম্পাদক অপূর্ব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল রানা, ছাত্রনেতা পিয়াস, হিমেলসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *