রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার

কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুরি এলাকায় ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী রায়গঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তিকে মেরে ব্র্র্রিজের ওপর থেকে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি সনাক্তকরণের কাজ চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ