মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়গঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গা থানা এলাকা থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা বাজারস্থ পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর” একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ ১,৭৯০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া গ্রামের, আমিনুর রহমানের ছেলে মোঃ পারভেজ ইসলাম (২২) এবং ছোটখাতা গ্রামের সোলেমান মন্ডলের ছেলে, মো. হৃদয় ইসলাম (২০)।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ