বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে বিজয়ী হলেন যারা

রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে সিরাজগঞ্জের রায়গঞ্জে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম হোসেন শুভন সরকার। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭০ হাজার ৮৪২, তিনি প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৭ হাজার ৮০৫ ভোট। চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হাদী আল মাজি জিন্নাহ মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৬৯ ভোট ।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম মাইকেল, তিনি ৩৪ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তিনি উপজেলা যুব লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের আব্দুর রউফ সরকার পেয়েছেন ২৫ হাজার ৬৯০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিটন পেয়েছেন ২০ হাজার ৯১১ ভোট, টিউবওয়েল প্রতীকের প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম বাচ্চু পেয়েছেন ৭ হাজার ৭৪৬ ভোট এবং চশমা প্রতীকের প্রার্থী ফরহাদ আলী পেয়েছেন ৬ হাজার ১১৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী মোছা: পরি খাতুন ২৫ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী লিনা হক লুৎফা পেয়েছেন ২৫ হাজার ৭৩৯ ভোট। এছাড়াও কলস প্রতীকের অন্যন্যা সাথী পেয়েছেন ২৩ হাজার ৩৩২ ভোট, এবং নিস্কৃতি দাস হাঁস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭২২ ভোট।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪০ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টায় ভোট গৃহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। রায়গঞ্জ উপজেলায় মোট ৩৬.৫০ শতকরা ভোটাররা ভোট দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ