সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে আধিপত্যবিস্তার নিয়ে সংঘর্ষ নিহত-১ আহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে  দুইগ্রুফের সংঘর্ষে রাসেল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। একসময় রুহুল আমিনসহ আরও অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাট রাহুল ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত রাসেল চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আনোয়ার হোসেন কিশোরের মৃত্যুর বিষয় নিশ্চিত করছেন।

খোঁজখবর নিয়ে জানা গেছে, মেঘনা নদী থেকে জেগে উঠা খাসজমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে (আজ) সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল নামে এক কিশোর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। একসময় মাথায় ধারালো অস্ত্রে আঘাতপ্রাপ্ত রুহুল আমিন নামে আরেক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্তারিত জানতে চরবংশী ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইল ফোন কেটে দেন। তবে নিহত রাসেল নজরুলের ভাতিজা হয় বলে জানা গেছে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মুঠোফোনে জানান, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ