শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে ডিসি অফিসে অবৈধ জনপ্রতিনিধিদের ঢুকতে দেওয়া হবে না: বিএনপি

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু এ হুঁশিয়ারি দেন।

বিএনপি নেতা সাহাব উদ্দিন বলেন, ভোট ছাড়াই এ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা ‘অবৈধ’ জনপ্রতিনিধি। রোববার লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে উন্নয়ন সভা রয়েছে।

সেখানে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা (বিএনপি) সকাল ৮ টা থেকে ডিসি অফিসের সামনে অবস্থানসহ মানববন্ধন কর্মসূচি পালন করবো। ডিসি অফিসে অবৈধ কোন জনপ্রতিনিধিকে ঢুকতে দেওয়া হবে না।

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদচ্যুত করতে হবে। তাদের পরিবর্তে সরকারের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী চেয়ারম্যান-মেয়রদের পরিবর্তে সরকারের প্রতিনিধিরা দায়িত্ব নেবে। না হয় পুনরায় নির্বাচন দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক কাউন্সিলর লোকমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ