মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাইন কাটতে গেলে বিদ্যুৎকর্মীকে দা দিয়ে ধাওয়া

শফিউল জুয়েল, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে পাঁচ মাসের বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারীকে দা দিয়ে ধাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে নান্দাইল পৌর সভার কাটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রাহক মো. বাককেম ফকির ও তার ছেলে রিগ্যান আহমেদ ফাহাদের বিরুদ্ধে এ অভিযৈাগ উঠেছে।

খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ লাইন কেটে দেন।

পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিস সূত্রে জানা গেছে- পৌরসভার বাসিন্দা খুরশেদ আলম ফকিরের ছেলে বাককেম ফকির পল্লী বিদ্যুতের গ্রাহক। গত পাঁচ মাস বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল ৭ হাজার ১শত ৯১ টাকা বকেয়া জমে। সোমবার দুপুরে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারি বকেয়া বিদ্যুৎ বিল আনতে গেলে দুই কর্মচারিকে বিল দিবে না বলে জানান। পরে তারা বিদ্যুৎ লাইন কেটে দিতে চাইলে দারালো দা দিয়ে দুই কর্মচারিকে দৌড়ানি দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ঘটনা স্থলে গিয়ে লাইন কেটে দেন।

কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন নান্দাইল পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার- গ্রাহক বাককেম ফকিরের বিরুদ্ধে এর আগেও বকেয়া বিদ্যুৎ বিল থাকায় মামলা হয়েছিল। দুই কর্মচারিকে বকেয়া বিলের জন্য পাঠালে সে টাকাও দিবে না লাইনও কাটতে দিবে না বলে দাঁ দিয়ে দৌঁড়ানি দিয়েছে। আমার অফিসে এসে ফাহাদ অসৌজন্যমূলক আচরণও করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *