মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, নেত্রকোণায় কমপ্লিট শাটডাউন

মোঃ নূরুল হক, স্টাফ রিপোর্টার: নেত্রকোণায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)-এর শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা শহরের রাজুর বাজার এলাকায় অবস্থিত আইএলএসটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী দেলোয়ার হোসেন শরীফ, তাহমিনা আক্তার, কাওসার আহম্মেদ টুটল, শিবনাথ কুমার শিবু ও আব্দুল কাদের।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই)সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্স অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি নিয়োগবিধিমালা সংশোধন করে সকল সাব-টেকনিক্যাল পদে ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’ ডিগ্রিধারীদের একক নিয়োগযোগ্যতা নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

শিক্ষার্থীরা আরও জানান, দাবি আদায়ে আজকের মধ্যে কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করলে আইএলএসটি নেত্রকোণার সকল সাধারণ শিক্ষার্থী একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবেন।

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *