
সামিউল আলীম, শাজাহানপুর (বগুড়া) : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ও ৪র্থ পর্যায়ের নির্বাচিত রাজশাহী বিভাগের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ কে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বিপুল ভোটে বিজয়ী হওয়া টানা দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ শেষে শাজাহানপুর উপজেলাবাসী কে ধন্যবাদ জানিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়ার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এই উপজেলা কে রোল মডেল হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু।










