মঙ্গলবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জের গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জের গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ বিদ্যালয় মাঠে ছয় শতাধিক নবীণ-প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় তাদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে বিদ্যালয়ের মাঠটি।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে পরিচিত মুখগুলোকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মিলনমেলার এই আয়োজনকে ক্যামেরাবন্দি করতে ভুলেননি তারা। দীর্ঘদিন পর অগ্রজ ও অনুজদের দেখা হওয়ায় ক্যামেরায় সেই স্মৃতি ধরে রাখেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক আবেদ হোসেন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সাবেক সহকারী শিক্ষক মাওলানা মোতাহার আলী, বাবু মিলন চন্দ্র মোদক, আব্দুস ছাত্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর আলম, প্রাক্তন ছাত্র রাজশাহী জেলা ও যুগ্ম দায়রা জজ বিকাশ কুমার বসাক, সমাজ সেবা অধিদপ্তর পাবনার উপ-পরিচালক রাশেদুল কবির, রাজশাহী জেলা কারাগারের সাবেক সার্জন সাজেদুর রহমান কালু, ভরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, শিক্ষক মাহমুদুল হাসান, কামরুল হাসান বাবু, আব্দুল মোমিন মুন্নু.সাফিউল ইসলাম বাবু.তবিবুর রহমান তোহা প্রমুখ।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি শুধু গুজিয়া নয় আশেপাশের গ্রামাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছেন। ১৯৬৮ সালের শিক্ষার্থী থেকে শুরু করে ২০২৪ সালের সদ্য পাশকৃত শিক্ষার্থীরাও এসেছিলেন মিলন মেলায়। তারা জানান, এমন আয়োজনে তারা যেন সেই বিদ্যাপিঠের দিনগুলোতে ফিরে গেছেন। প্রতিবছর এমন আয়োজন হোক এটাই প্রত্যাশা করেন তারা।
রাজশাহী জেলা ও যুগ্ম দায়রা জজ বিকাশ কুমার বসাক বলেন, এখানে সবাই স্কুলের ছাত্র। এ প্রতিষ্ঠান শুধু গুজিয়া নয় আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষদের আলোকিত করেছে শিক্ষার আলোয়।
অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবেদ হোসেন বলেন, নবীণ প্রবীণের মিলন মেলা সবার সাথে পরিচিতি হবে। যার মাধ্যমে ঐক্য গড়ে উঠবে যা অনেক শক্তিশালী। প্রতিষ্ঠানসহ গ্রাম এবং গোটা শিবগঞ্জকে এগিয়ে নেয়া হবে। আলোচনা সভা শেষে স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *