মঙ্গলবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

Oplus_131072

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় সম্প্রতি নির্মিত একটি রাস্তায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে গত বৃহস্পতিবার দৈনিক যায়যায়কালে এ সংক্রান্ত একটি নিউজ প্রকাশ হয়। এরপরই নরেচরে বসে প্রশাসন।

মঙ্গলবার দুপুরে দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সরেজমিন পরিদর্শনে যান। তাদের সঙ্গে ছিলেন একজন নিরপেক্ষ প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা জানান, নির্মিত রাস্তাটি ইতিমধ্যেই বিভিন্ন স্থানে খোয়া উঠে গেছে, পিচ ধসে পড়েছে। রাস্তার কাজের মান নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেন এলাকাবাসী। দুদকের ওই দল পরে শিবগঞ্জ এলজিইডি কার্যালয়ও পরিদর্শন করে।

স্থানীয় এলজিইডি কার্যালয় সূত্র জানায়, ৮১ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের ওই রাস্তা নির্মাণ করা হয়েছে।

সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, ‘নিম্নমানের কাজ হয়েছে এমন অভিযোগ পেয়ে আমরা সরেজমিনে গিয়েছি। প্রকৌশলীর প্রতিবেদন পাওয়ার পর কমিশনে তা জমা দেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *