বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের আগে প্ল্যাকার্ড হাতে বিরোধীদলের প্রতিবাদ

যায়যায়কাল প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের বক্তব্যের আগে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলের সংসদ সদস্যরা।

বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।

প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’-সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এসময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

রাষ্ট্রপতি এর মধ্য দিয়েই সংসদ অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন।

এসময় সংসদে হইচই করতে থাকেন বিরোধীদল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। পরে বিরোধীদলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ