রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেফতার

মো. মাইন উদ্দীন, সন্দ্বীপ: চট্টগ্রামের সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শরাফত আলী শামীম (৪৯) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে সন্দ্বীপ থানাধীন বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জনৈক আবুল হাসেম মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শরাফত আলী শামীম ওই এলাকার বাসিন্দা এবং বাউরিয়া ৩ নম্বর ওয়ার্ডের হাসেম মাস্টারের বাড়ির সন্তান। তার পিতা আবুল হাসেম মাস্টার এবং মাতা শামছুন্নাহার।

পুলিশ জানায়, শরাফত আলী শামীম দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় এবং তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য হিসেবে পরিচিত।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, এমন অপরাধীদের গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ