বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সন্দ্বীপে বাড়ছে বিষাক্ত সাপের দংশন, মুমূর্ষু অবস্থায় এক তরুণ

মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: চট্টগ্রামের সন্দ্বীপ মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তহশিলদার বাড়ির আব্দুল লতিফের পুত্র আকরাম হোসেন (১৫) সাপের কামড়ে মুমূর্ষু অবস্থায় রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেডে।

জানা গেছে, গত ৯ অক্টোবর বিকেলে আকরামকে নোয়াহাটে তাদের মুদি দোকানের ভিতর থেকে বিষধর সাপে কামড় দিলে ততক্ষণাৎ দুইবার বমি করে ফেলে। তার পরিবার বিলম্ব না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাছুয়াতে নিয়ে গেলে তারা বরাবরের মতো রক্ত পরীক্ষা করে বিভিন্নভাবে সময় ক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে আকরামের সাথে থাকা লোকজন পরিস্থিতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে লালবোটে করে চট্টগ্রাম নিয়ে যায়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউ বেডে আকরাম চিকিৎসাধীন রয়েছে। তার পরিবার সবার কাছে আকরামের জন্য দোয়া চেয়েছেন।

সম্প্রতি সন্দ্বীপে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় জনজীবনে একটা আতঙ্ক বিরাজ করছে। গত সপ্তাহে একই এলাকায় সাপের কামড়ে একজনের মৃত্যু এবং গত কিছু দিন ধরে সন্দ্বীপে সাপের কামড়ের কথা বেশি শোনা যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *