বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ মাসুম হোটেলের কনফারেন্স রুমে শনিবার বেলা ১১টার দিকে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ সাধারণ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আতিউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন। সাংবাদিকদের সার্বিক দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক সাদাকাত আলী, সাংবাদিকদের ভবিষ্যত কর্ম পরিকল্পনা ও বিগত দিনের ভুলভ্রান্তি উল্লেখ করে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য বেলাল হোসেন জয়।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের নিবার্হী কমিটির সদস্য মো. সালামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।

এসময় সংগঠেনের সভাপতি জিএম হিরু বলেন, বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করে অনেক চড়াই উতরাই পার করে এই ইউনিয়নের হাল ধরে রেখেছি। সামনে আমাদের সুদিন আসছে। আমাদের আর কারো গলগ্রহ হয়ে থাকতে হবে না। এই ইউনিয়ন আমার রক্তের সাথে মিশে আছে। আমি এটাকে আমার পরিবার মনে করি। তাই বিগত দিনে অনেক বিপদের সম্মুখীন হয়েও এর হাল ছাড়িনি। তাই আমি চাই আগামী দিনে এই প্ল্যাটফর্মে থেকে সকল অবহেলিত সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে। শুধু আপনাদের দোয়া ও সহোযোগিতা আমার কাম্য।

এই সময় বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা বিগতদিনে তাদের পাওনা না পাওয়ার বিষয় তুলে ধরে গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে বিশেষ সাধারণ সভার পরিসমাপ্তি হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ