
আলমগীর হোসেন, কেশবপুর(যশোর) : যশোরের কেশবপুর উপজেলার ২ নং সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার সকালে অনুষ্ঠিত বাজেট সভায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘাষনা ঘোষণা করেন সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
উপস্থাপিত বাজেটে রাজস্ব উন্নয়নসহ অন্যান্য খাতে আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৮৮০ টাকা। বিভিন্ন খাতে ব্যায় দেখানো হয়েছে ২ কাটি ৩৩ লক্ষ ১৫ হাজার ৮৮০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৯৮ হাজার টাকা।
সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব কুমার পালের সঞ্চলনায় পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
এ সময় উপস্তি ছিলেন, ইউপি সদস্য আব্দুস সবুর শেখ, কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামাুন, জিয়ামত আলীসহ সংরক্ষিত মহিলা সদস্য ও অন্যান্য সদস্যগণ । এ ছাড়াও উন্মুক্ত বাজেট ঘোষণঅ অনুষ্ঠানে মসজিদের ইমাম, এনজিও কর্মীসহ এলাকার সচেতন গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও বিভিন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।










