বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাতক্ষীরায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ৭৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে সাতক্ষীরায় মো. লিয়াকত গাজী (৩০) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লিয়াকত গাজী সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

 

আদালত সূত্রে জানা যায়, র‌্যাব-৬ এর সুবেদার মো. আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ৩০ মে রাতে দেবহাটার কুলিয়া ইউনিয়নের কুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৭৫ বোতল ফেনসিডিলসহ লিয়াকত গাজীকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষে ৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ এবং নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শেখ আব্দুর সাত্তার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ