বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলামের দক্ষতার প্রশংসা

নুরুল ইসলাম, গাইবান্ধা: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যায়। আন্দোলন চলাকালীন ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে, থানায় পুলিশ হত্যা, অস্ত্র লুট, অগ্নিসংযোগসহ নানাবিদ অপকর্ম সংঘটিত হয়।

তবে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের বিচক্ষণতায় থানাসহ সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্ষম হন। মানুষের জানমালের নিরাপত্তায় তিনি দারুণ ভূমিকা পালন করেন।

এ জন্য সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের জনগণ, পেশাজীবী সংগঠন তাকে সাধুবাদ জানায়। তার কর্মদক্ষতা, জনসেবায় আন্তরিকতা ও কৃতিত্বের জন্য সাদুল্লাপুরবাসী ও গাইবান্ধা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ