মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাবেক কমিশনার জহুরুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

যায়যায়কাল প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার ও সাবেক জেলা জজ জহুরুল হকের পাসপোর্ট বাতিল করে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

জহুরুল হক ২০২১ সালের ১০ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে যোগদান করেন। গত বছরের ২৯ অক্টোবর তিনি পদত্যাগ করেন। একই দিন দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ