বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাবেক নেতাকর্মীদের উদ্যোগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে হোটেল দারুচিনি হোটেলে জেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

উক্ত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, সাবেক ছাত্রনেতা সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাজুল ইসলাম আপন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আনিসুর রহমান রনি, তানভীর আখতার, আশরাফুল আলম টিটু, জিদনী ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিন মিয়া, ইজাজুল হক রাব্বি, রাসেদুল ইসলাম সোশান ও সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আমিনুল জুয়েল ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ শাকিল প্রমূহ।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, সিনিয়র সহসভাপতি সুজন দত্ত ও সহসভাপতি শামীম হোসেন।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতারা বলেন, ছাত্রলীগ আর বাংলাদেশ এক অপরের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতির পিতার আদেশে ছাত্রলীগ সামনের থেকে নেতৃত্ব দিয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ছাত্রলীগের ইতিহাস থাকবে।

তারা আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’।

এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীসহ বর্তমান জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেক কাটা অনুষ্ঠানটি সার্বিক ভাবে সহযোগিতা করেন সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জুম্মান ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ রাসেল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ