মঙ্গলবার, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাবেক স্পিকার শিরীন শারমিন কারাগারে, রিমান্ড আবেদন নামঞ্জুর

যায়যায়কাল প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সময় ঢাকার আজিমপুরে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাবেক স্পিকারকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আজ ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে আজিমপুর এলাকায় মোহাম্মদ আশরাফুল নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনকে আসামি করা হয়। সেই মামলায় শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

জাতীয় সংসদের তথ্য অনুযায়ী, শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন। এরপর টানা তিন মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন। ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ