বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): ‘সৃষ্টি জগতের সেরা দিন প্রিয় নবীজির জন্মদিন’- মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি চন্দনবাইশা-কামালপুর আবু আব্দুল্লাহ দাখিল মাদ্রাসা মাঠে, অতিরিক্ত কর কমিশনার (অব:) ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান আলী এর তত্তাবধানে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) মাহফিল ১৯ তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

১২ই রবিউল আওয়াল সোমবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা পীরে কামেল হযরত মাওলানা আলহাজ্ব মোঃ আবু হানিফ মধুপুরী এর সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ ফজর-মিলাদ মাহফিল, ১০০ বার পবিত্র কোরআন শরীফ খতম ও ৫ লক্ষ বার দরুদ শরীফ পাঠ, সারাদিন ব্যাপি চিত্র প্রদর্শনী এবং বাদ মাগরিব থেকে পবিত্র কোরআনের আলোকে আলোচনা সভা হয়।

প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশিষ্ট কণ্ঠস্বর আলহাজ্ব মাওলানা মো. আব্দুল খালেক সালেহী। দ্বিতীয় বক্তা সুমিষ্ট কণ্ঠস্বর, পুরুস্কার প্রাপ্ত হাফেজ ক্বারী আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রহমান মোল্লাসহ আরও ওলামায়ে কেরামগণ আলোচনা করেন। মাহফিল শেষে বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ