
শান্ত মল্লিক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
ভোটগ্রহণের পর গণনা করা হয়। এতে আনারস প্রতীকের আওলাদ হোসেন মৃধা ৪১৭৮ ভোট বেশি পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মইনুল হাসান নাহিদকে পরাজিত করে। আওলাদ হোসেন মৃধার প্রাপ্ত ভোট ৪৬১৯০ এবং মইনুল হোসেন নাহিদের প্রাপ্ত ভোট ৪২০১৮ ভোট। কাপ পিরিচ মার্কার আবু বকর সিদ্দিক পেয়েছেন ২৫৬৩০ ভোট।
ভাইস চেয়ারম্যান পুরুষ নির্বাচিত হয়েছেন মাইক মার্কার মীর মোশাররফ হোসেন সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুটবল মার্কার এডভোকেট তাহমিনা আক্তার তুহিন।











