রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার

মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেলিম ফকির (২৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী রাকিব (২০)।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানায় নিয়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, ভোরে রাবিশবোঝাই একটি ট্রাক হঠাৎ দ্রুতগতিতে পেছনের দিকে চলে আসে। এ সময় একইমুখী রডবোঝাই আরেকটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে যায় এবং গুরুতর আহত চালক সেলিম ফকির ঘটনাস্থলেই মারা যান। হেলপার রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ