মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সোলায়মানকে সভাপতি ও আজাদকে সম্পাদক করে চুয়াডাঙ্গা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ পুন:নির্বাচিত হয়েছেন।

সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ তাদের নাম ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। রাজধানীর সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। 
ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সকাল সাড়ে দশটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডোয়ন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কাজী জাফর উল্লাহ। 

এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা ও গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর ইসলাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ