বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হল ত্যাগের নির্দেশে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি : চলমান কোটা আন্দোলনের বিষয়ে আবাসিক হলগুলো বন্ধ ঘোষণার প্রতিবাদে এবং হলগুলো পুনরায় খোলার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তিনটি দাবি তুলে ধরেন- প্রথমত বিশ্ববিদ্যালয়সহ সকল হল খোলা রাখতে হবে। একইসঙ্গে সকল মেস ও বাসা মালিকদের মেস খোলা রাখার নির্দেশ দিতে হবে। দ্বিতীয়ত, আবাসিক হলে প্রতি কক্ষে কক্ষে প্রশাসনের অভিযান চালিয়ে ছাত্রলীগের অস্ত্র জব্দ করতে হবে এবং প্রত্যেক হলের প্রাধ্যদের হলেই অবস্থান করে শিক্ষার্থীদের যথাযথা নিরাপত্তা নিশ্চিত করতে হবে হবে। শেষ দাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আজীবন নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

এসময় আন্দোলনকারীরা ‘হল বন্ধ কেন? প্রশাসন জবাব চাই’, ক্যাম্পাস বন্ধ কেন? প্রশাসন জবাব চাই’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘ভিসি কই’, ‘দালাল, দালাল’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন আবাসিক হল এবং মেস থেকে শিক্ষার্থীরা লাঠিসোটা সাথে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পদযাত্রা করেন। এসময় ছাত্রীদের হলে তালা দেয়ার প্রতিবাদে ছাত্রীহলের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সোয়া ১১ টায় হল থেকে ছাত্রীরা বেরিয়ে আসলে একযোগে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর বেলা পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

প্রতিবেদনটি লেখার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাদের দাবি নিয়ে অবস্থান করছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান নেবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ