বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

হাব নির্বাচনে শাহাদাত হোসাইনের পূর্ণ প্যানেল জয়ী

নিজস্ব প্রতিবেদক : হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বের ‘হাব সম্মিলিত ফোরাম’ পূর্ন প্যানেল জয়লাভ করেছে। হাব নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। শনিবার (২ মার্চ) রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতু্ন্নেসা মুজিব কনভেনশনে হাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে সিলেট ও চট্রগ্রামে সকাল ৯টা থেকে বিকাল  টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

হাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদে ‘হাব সম্মিলিত ফোরাম’ সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এছাড়াও ঢাকা আঞ্চলিক পরিষদের ১৩টি ও চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের ৭টি পদেও জয়লাভ করেছে ‘হাব সম্মিলিত ফোরাম’ প্রার্থীরা। এর আগে সিলেট আঞ্চলিক পরিষদের ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রনালয়ের মহাপরিচালক (বানিজ্য সংগঠন) ড. জিনাত রেহান, উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ, এম এম মোস্তফা জামাল চৌধুরী, মোহাম্মদ মশিউর রহমান।

দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এম.শাহাদাত হোসাইন তসলিম এর নেতৃত্বে ‘হাব সম্মিলিত ফোরাম’ ও জামাল উদ্দিন আহমদের নেতৃত্বে ‘হাব গণতান্ত্রিক ঐক্য পরিষদ।

এম.শাহাদাত হোসাইন তসলিম ৪০৪ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন আহমদ ২২৭ ভোট পেয়েছেন। এম. শাহাদাত হোসাইন তসলিম ১৭৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী জামাল উদ্দিন আহমদ জয়ী এম.শাহাদাত হোসাইনকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ