শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে পৌর মেয়রের বাসায় ভাঙচুর, আগুন ২ জনের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর তার বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার রাত সাড়ে ১১টায় পুড়ে যাওয়া বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এর আগে এদিন বিকেলে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে মেয়র ও তার পরিবারের কেউ ছিলেন না।

নিহতদের মধ্যে একজনের নাম সূর্য (২০)। তিনি উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর রহমানের ছেলে। অপরজনের নাম নাঈম (২৩)। তিনি পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাকিমপুর ফায়ার সার্ভিসের লিডার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান বলেন, আগুনের খবর পেয়ে সন্ধ্যার দিকে হাকিমপুর শহরের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে পুড়ে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীর উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ