
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় দিবসে সঠিকভাবে পতাকা উত্তোলনসহ এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে ৫২তম বিজয় দিবস উপলক্ষে ৫২টি পতাকা উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ব্যতিক্রম এ আয়োজন করে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত। শুভসংঘের সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্নার সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. শাহাদাৎ হোসেন, বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মো. মাঈনুদ্দিন রুবেল, দৈনিক বাংলার মো. মাজহারুল করিম অভি, শুভসংঘের সহ-সভাপতি মো. রাসেল আহমেদ প্রমুখ। একাত্মতা প্রকাশ করে পরবর্তীতে যোগ দেন সম্মিলতি সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু। এ আয়োজন সফলে সার্বিক সহযোগিতা করেছে বিডি অ্যানিমেল হেলথ।











