মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভা নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এতে করে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার এ বন্দরে সকল ব্যবসায়ী কর্যক্রম বন্ধ থাকবে।

ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থল বন্দরের ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেব সই করা একটি চিঠি আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ-সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিধান সভার নির্বাচন কেন্দ্র করে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামী শনিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যবসায়ী কার্যক্রম চলবে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচন উপলক্ষে আগামী বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।-

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *