বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আটঘরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু

পাবনা প্রতিনিধি : সেবা ও উন্নতির দক্ষ৷ রুপকার, উন্নয়নের উদ্বাবনে স্থানীয় সরকার, এই স্লোগানকে সামনে রেখে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস/২৩’ উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজন রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম এসে শেষ হয়।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমুখ।

একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া,

সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিনসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *