রবিবার, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আড়াই হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম

মেহেদী হাসান ,সোনাইমুড়ী উপজেলা : পবিত্র মাহে রমজান উপলক্ষে রহমত উল্যাহ আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় আড়াই হাজার মানুষের মাঝে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দিনব্যাপী নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে এই ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোনাইমুড়ী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সোনাইমুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত কর্মকর্তা, সোনাইমুড়ী থানার পুলিশ সদস্যদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

ইফতার সামগ্রী বিতরণকালে রহমত উল্যাহ আজিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে জয়যুক্ত করে। এবারও জনগণ শেখ হাসিনাকে ভোট দিবে ও দেশের উন্নয়ন অব্যাহত রাখবে। 

এই সময় আরো বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা আ.লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের,সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন,জেলা আওয়ামী লীগের সদস্য আবু সায়েম,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন,সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ নেতাকর্মী ও জনপ্রতিনিধি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ