শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আমরা চাই গণতন্ত্র, কোনো ব্যক্তির স্বৈরশাসন নয়’

এস এম আক্কাস, সিরাজগঞ্জ : মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে পবিত্র কোরআন তেলোতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান কে.এম নাহিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, তারেক রহমান সোহাগ, সুলতান মাহমুদ শাহীন, সালাউদ্দিন তুহিন, শামীম আরা মুন্নি, শরিফুল ইসলাম সুমন, ফয়সাল হাসান মারুফ, শাপলা আহমেদ, মাসুদ রানা, ফরিদ প্রমুখ সহ সিরাজগঞ্জর সকল বীর মুক্তিযোদ্ধা।


বক্তারা বলেন, এখনো অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন। আর মুক্তিযোদ্ধাদের কারনেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কোনো ব্যক্তি ইশারায় এ দেশ স্বাধীন হয়নি। আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের ও জনগণের স্বার্থে। কোটা, চাকরি বা ভাতার আসায় মুক্তিযুদ্ধ করি নাই। মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ- কোনো রাজনৈতিক দলের নয়।

তারা আরও বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্র ‍পুনরুদ্ধার করা হয়েছে। আমরা চাই গণতন্ত্র, কোনো ব্যক্তির স্বৈরশাসন নয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ