সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আলীকদমে গরিবদের মাঝে মাংস বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আলীকদম উপজেলার যুব সংগঠন সেগুনের পক্ষ থেকে তিন শতাধিক পরিবারের মাঝে গরু জবাই করে মাংস বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি বশির আহমেদ রুবেলের নেতৃত্বে সংগঠনের সদস্যরা ঈদের দিন পায়ে হেঁটে ও নিজস্ব মোটরসাইকেলে করে দুর্গম পাহাড়ে অবস্থিত মুসলিম পরিবারগুলোতে মাংস বিতরণ করেন।

প্রথমবারের মতো, সেগুন গরু কিনে ৩০০ পরিবারে মাংস বিতরণ করেছে।সেগুন পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলার একটি স্থানীয় যুব সংগঠন। যুব সংগঠনটি পরিবেশ রক্ষা, সামাজিক উন্নয়ন এবং পার্বত্য এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছে ২০২৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি অল্প সময়ের মধ্যে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে।

শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সেগুন গরু জবাই করে তিন শতাধিক পরিবারে মাংস বিতরণ করেছে। প্রত্যন্ত পাহাড়ে অবস্থিত মুসলিম পরিবারে মাংস বিতরণ করেছে তারা।

সেগুনের শুভানুধ্যায়ী ও সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মাংস বিতরণ কার্যক্রম সফলভাবে সম্ভব হয়েছে।
সেগুন ভবিষ্যতে মানবতার সেবায় আরও বৃহত্তর ভূমিকা রাখতে পারে এই প্রত্যাশায় সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *