রবিবার, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আলোচিত সাংবাদিক টিটুকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএস এফের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক, নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ’র ক্রীড়া সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন টিটুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তায় থানায় জিডি করেছেন তিনি। জিডি নং ৭৭০।

জানা যায়, গত রবিবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে থাকালীন সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে সাংবাদিকের মুঠোফোনে ফোন করে হত্যার হুমকি দিয়েছেন অজ্ঞাত ব্যক্তি।

অডিওতে শোনা যায়, প্রথমে প্রাণনাশের হুমকি ধামকি পরে অসভ্য ভাষায় একের পর এক মা মেয়েকে নিও গালমন্দ করতে থাকেন। এবং পরবর্তীতে যেকোনো স্থানে যেকোনো সময় হত্যা করবেন এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন বলে হুমকি দেন ওই ব্যক্তি। বারবার কারণ পরিচয় জানতে চাইলে তিনি ফোনটা কেটে দেন।

পরে এ বিষয়ে নিয়ে সাংবাদিক নিজেও পরিবারের নিরাপত্তা চেয়ে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেন।

সাংবাদিক টিটুকে হত্যার হুমকির নিন্দা এবং হুমকি দাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রতিবাদ জানান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের টাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী এবং নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ’) সোনাইমুড়ী প্রেসক্লাব,সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব, সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটিসহ সামাজিক, রাজনীতিবিদসহ সুশীলসমাজের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ