শনিবার, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ইরানে মার্কিন যুদ্ধবিমান ‘ভূপাতিত’, পাইলটকে খুঁজছে ইরান

যায়যায়কাল ডেস্ক: মার্কিন যুদ্ধবিমান এ–১০ ‘ভূপাতিত’ করার পর পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে।

ইরানের সংবাদ সংস্থা ফারস বরাতে শুক্রবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আঘাতপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে ইরানের সামরিক বাহিনী।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ‘ভূপাতিত’ মার্কিন বিমানের ধ্বংসাবশেষ দাবি করে একটি ভিডিও প্রচার করেছে।

পুলিশের এক বিবৃতির বরাতে ওই চ্যানেলটি জানায়, ইরানের মধ্যাঞ্চলের কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশে বিধ্বস্ত হতে পারে বিমানটি।

এছাড়া ওই ভিডিওতে স্থানীয় বাসিন্দাদের পাইলটকে খুঁজে পেতে সহায়তার আহ্বান জানানো হয় এবং আটক করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পুলিশের বিবৃতির বরাতে এসব তথ্য জানায় চ্যানেলটি।

এর আগে, গত ১১ মার্চ ইরানের ইসলামিক রেভ্যুলেশন গার্ডস (আইআরজিসি) সফলভাবে মধ্য ইরানের আকাশসীমায় প্রথমবারের মতো একটি এফ-৩৫ ফাইটার জেটে আঘাত করেছিল।

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ