মঙ্গলবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঈদের ছুটিতে ষষ্ঠ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল

মো. মহসিন মৃধা, স্টাফ রিপোর্টার:  ঈদের ষষ্ঠ দিনেও পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত।  টানা নয় দিনের ছুটিকে কেন্দ্র করে ঈদ উৎসব উদযাপন এ সকল পর্যটকের আগমন ঘটে।
সম্প্রতি আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে সম্মিলিত ঝাকে ঝাকে হইহুল্লোরে মেতেছেন। অনেকে আবার সমুদ্রের তীরে হেসে খেলে আছড়ে পরা ঢেউয়ের সঙ্গে মিতালীতে মন মাতাচ্ছেন। কেউবা আবার বালু খেলায় মেতেছেন। অনেকে আবার সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন। এছাড়া অনেকেই বেঞ্চেতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। এদিকে গঙ্গামতি ও লেবুরবন সহ সকল স্পটে পর্যটকদের বাড়তি উপস্থিতি রয়েছে। বাড়তি পর্যটকদের উপস্থিতিতে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। রেস্টুরেন্ট সহ বুকিং রয়েছে শতভাগ আবাসিক হোটেল। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।
মুন্সিগঞ্জ,চাঁদপুর ও কুমিল্লা থেকে আসা  মোঃ মিজানুর রহমান, ফাহিম শিহাব  ও ইমরান জানায় আমরা সকলেই  পরিবারবর্গ সহ  কুয়াকাটায় আরো এসেছি তবে এবার এসে ভালোই লাগল।এখানকার পরিবেশ, লোকজনের আতিথি আপ্রায়নে আমরা মুগ্ধ এবং প্রচুর পর্যটক আগমন ঘটেছে। পদ্মা সেতুর সুফল উপভোগকরছি আমরা ও পর্যটন ব্যবসায়ীরা তবে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত এই মহাসড়কটি ফোরলেন হলে আরো অনেক পর্যটক বাড়বে।
ঝিনুক দোকানী রহমান  বলেন, ঈদের লম্বা ছুটিকে কেন্দ্র করে এ পর্যটন মৌসুমে কুয়াকাটায় ব্যপক পর্যটক আসছে।সকল ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে।
সোনারগাঁও হোটেলের শেয়ার মালিক মহাসিন মৃধা জানান, রাজনৈতিক অস্থিরতার কারনে এ বছর পর্যটন মৌসুমে এখানে তেমন পর্যটক আসেনি।পর্যটকের সকল ব্যবসায়ী লচে ছিল। আজকে ভাল পর্যটক আসছে আরো আসবে বলে তিনি মনে করেন। আমার হোটেলের ৬০ শতাংশ রুম বুকিং রয়েছে।
কুয়াকাটা হোটেল মোটেল এসোসিয়েশন সভাপতি মো: মোতাবেক শরীফ বলেন, আজকে আরো পর্যটক বেড়েছে, আরো পর্যটক আসবে বলে আশা করি ।
৯০ শতাংশ হোটেল অগ্রীম বুকিং রয়েছে। পর্যটকের নিরাপত্বায় উপজেলা প্রশাসন সহ আমরা সার্বক্ষণিক প্রস্তুত। পর্যটকের আগমনে পর্যটন কেন্দ্রের  সকল ব্যবসায়ীদের মুখে হাসি দেখা যাচ্ছে ৷
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের, ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, পর্যটকদের নিরাপত্তায় আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিম। পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *