শনিবার, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঈদ আনন্দ উদযাপনে সরকার সব ব্যবস্থা করেছে: সাবের হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সকলে যাতে আনন্দিত মনে ঈদ উদযাপন করতে পারে সরকার সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার ইফতার পার্টি আয়োজনের পরিবর্তে দরিদ্র ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। 
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাসের শেষ দশদিন চলছে। এসময় আমাদের সকল প্রকার অপকর্ম, লোভ লালসা থেকে, নেশা ও সকল প্রকার পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। মাহে রমজানের শেষে আসবে পবিত্র ঈদ। ঈদ আনন্দময় করতে আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ