বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উল্লাপাড়ায় কথা কাটাকাটির জেরে লুটপাট, অগ্নিসংযোগ

এস এম আক্কাস, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কথা কাটাকাটির জেরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আশপাশের ছয় উপজেলার ফায়ার সার্ভিস কাজ করছে।

পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। তবে এখনো কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইউএনও।

এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বাজারের সাধারণ ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে। অনেকেই আবার দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে কিছু এলাকায় হিন্দুদের ধর্মীয় উপাসনালয় ও বাড়ি পাহাড়ায় এলাকাবাসী ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কাজ করছেন বলে জানা গেছে।

বুধবার সকাল ৯টার দিকে এই সংঘর্ষের উৎপত্তি হয়। এরপর দুপুর ১২টার দিকে লুটপাট ও অগ্নিসংযোগ শুরু হয়। আগুন দেওয়া হয় পাট গুদাম ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে।

উল্লাপাড়া বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী সকাল ৯টার দিকে উল্লাপাড়া মাছ বাজারে পঞ্চক্রোশি ইউনিয়নের সাতবাড়িয়া ও পৌরসভার ঝিকিড়ার তালুকদার পাড়া (সান্দার পাড়া নামে পরিচিত) মহল্লার দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।এরপর ১২টার দিকে দুই মহল্লা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর বাজারের একটি কসমেটিকসের দোকানে অগ্নিসংযোগ করা হয়, যা আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় লুটপাটও হয়েছে। এছাড়াও পাট গুদাম ও সান্দার পাড়াতেও আগুন দেওয়া হয়েছে বলে শুনেছি।

এ ব্যাপারে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুরুল ইসলাম বাবু বলেন, পাটগুদাম ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা উল্লাপাড়া ছাড়াও, শাহজাদপুর, কামারখন্দ, রায়গঞ্জ, সিরাজগঞ্জসহ ৬টি উপজেলা থেকে আসা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

দুপুর আড়াইটার দিকে তিনি বলেন, পরিস্থিতি খুবই খারাপ ছিল। তবে এখন অনেকটাই স্বাভাবিক। আগুন এখনো পুরোটা নেভেনি। আমরা কাজ করে যাচ্ছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাবে না।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা বলেন, দুজনের কথা-কাটাকাটি নিয়ে দুই মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ