রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এলআরএফের নতুন কমিটি নির্বাচিত

যায়যায় কাল প্রতিবেদক : আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সহসভাপতি পদে এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ ও দপ্তর সম্পাদক পদে এনটিভি অনলাইনের বিশেষ প্রতিনিধি মো. জাকের হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন ও তোফায়েল হোসেন।

নির্বাচনে দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি আশরাফ–উল–আলম সভাপতি ও দৈনিক নিউএজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (যুগান্তর), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব (নিউজ টোয়েন্টি ফোর), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন।

নতুন এই কমিটির কার্যনির্বাহী সদস্য পদে শামীমা আক্তার (দেশ টিভি), এম এ নাছের (চ্যানেল টোয়েন্টি ফোর) এবং উৎপল রায় (দেশ রুপান্তর) নির্বাচিত হন।

এর আগে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের বর্তমান সভাপতি শামীমা আক্তার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ, এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ফোরামের সিনিয়র সদস্য আলী আসগর স্বপন, সিনিয়র সদস্য কাজী আব্দুল হান্নান, সিনিয়র সদস্য শহিদুজ্জামান, ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ