বুধবার, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এ পর্যন্ত ১১ কোটি ৪৪ হাজার পাঠ্যবই ছাপা হয়েছে : প্রেস উইং

যায়যায়কাল প্রতিবেদক: ২০২৫ শিক্ষাবর্ষের ৪০ কোটি বইয়ের মধ্যে ৬ জানুয়ারি পর্যন্ত ১১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৭১৩টি পাঠ্যবই ছাপা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আজাদ মজুমদার জানান, ছাপা হওয়া বইয়ের অধিকাংশ বিতরণ করা হয়েছে এবং বিতরণ প্রক্রিয়া চলমান আছে।

তিনি বলেন, আগে বেশির ভাগ বই ভারতে ছাপানো হলেও এবার সব বই বাংলাদেশে ছাপা হচ্ছে। এজন্য দেরি হচ্ছে। এতে সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে এর ইতিবাচক দিক হচ্ছে পাঠ্য বইয়ের সঙ্গে জড়িত শ্রমিকেরা উপকৃত হচ্ছেন।

কিনি আরও বলেন, এ ছাড়া বিগত সরকারের সময়ে তৈরি হওয়া অসাধু চক্র এবার বই ছাপাতে অসহযোগিতা করায় কাজে বিঘ্ন ঘটেছে। ভবিষ্যতে সমস্যাটা পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে বলে তিনি উল্লেখ করেন।

আজাদ মজুমদার বলেন, সরকার আশা করে চলতি মাসেই সব বই ছাপা সম্ভব হবে।

বই ছাপানোর অসহযোগিতায় এনসিটিবির সদস্যসহ ছাপানো প্রতিষ্ঠান জড়িত থাকলে তদন্ত করে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *