রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে মনোনয়ন উত্তাপ শুরু: চার আসনে ৯ প্রার্থীর ফরম সংগ্রহ

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজার জেলায় মনোনয়ন কার্যক্রমে গতি এসেছে। চারটি সংসদীয় আসন থেকে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর নির্বাচনের তপশীল ঘোষণার পরদিন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়। সোমবার বিকেল ৩টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারদের (ইউএনও কার্যালয়) কাছ থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, তপশীল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ অব্যাহত রয়েছে। প্রার্থীরা জেলা ও উপজেলা—উভয় পর্যায় থেকেই মনোনয়নপত্র নিতে পারছেন। নির্ধারিত সময় পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আসনভিত্তিক তথ্য অনুযায়ী— কক্সবাজার-০১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে বিএনপির সালাহউদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র নেন।

কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কক্সবাজার-০৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির লুৎফুর রহমান কাজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম মনোনয়নপত্র নেন।

কক্সবাজার-০৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির শাহজাহান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনের সময়সূচি অনুযায়ী আগামী দিনগুলোতে মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হলে কক্সবাজারের চার আসনে প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ