
আবু শামা, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজয় দিবস উপলক্ষে ডিবেটং সোসাইটির উদ্যোগে একটি ভিন্নধর্মী প্ল্যানচেট বির্তক অনুষ্ঠিত শুক্রবার (১৬ ডিসেম্বর) মুক্তমঞ্চে সন্ধায় ৬.৩০ এ বির্তক অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালে দেশের ক্রান্তিলগ্নে যেসকল নেতারা আপামর জনতাকে রক্ষা করতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মুক্তিকামী মানুষকে সাথে নিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নিয়েছিল করেছিল তাদের আত্মাকে ধারণ করে এ বির্তক করা হয়।
অনুষ্ঠানে সেসকল নেতার নকল করা হয় তারা হলেন, মুক্তিযোদ্ধার আহমদ উল্লাহ রাফি। শহীদ জননী জাহানারাইমাম রোদেলা নিরূপমা ঈশিতা। রাজাকার এনায়েত হোসেন। জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ হাবিবুর রহমান।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মো. তরিকুল ইসলাম।সর্বশেষ ওঝা হিসাবে পারর্ফম করেন মো. লাবিব রহমান।
মুক্তিযোদ্ধা (আহমেদ উল্লাহ রাফি) বলেন, ভাতার জন্য যুদ্ধ করি নাই, সুবিধা গ্রহন করার জন্য যুদ্ধ করি নাই, দেশের ভালবাসার জন্য যুদ্ধ করেছি।
তাজউদ্দীন আহমদ( হাবিবুর রহমান হাবিব) বলেন, আমি শেখ ভাইকে খুব কাছ থেকে দেখেছি তিনি সাধারণ কোন নেতা নয়। তিনি সাধারণ মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু বর্তমানে আমরা তার আর্দশ ভুলে গেছি।
শেখ মুজিবুর রহমান বলেন,দেশের মানুষের জন্য আমি আমার যৌবন কাল আমার স্ত্রী, সন্তানদের সাথে কাটাতে পারি নাই। আমি নিজের জীবনের তোয়াক্কা করি নাই। কিন্তু ১৯৭১ সালে যখন সাত লক্ষ মানুষের জন্য কম্বল দিয় তখন চোরেরা আমার কম্বল টাও চুরি করে নিয়ে যায়। বর্তমানেও এ ধরনের মানুষের অভাব নেই। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান করেন আপনারা যেখানে যান সেখানে কোন ধরনের দুর্নীতি করবেন না। তখন সাত আসমানের উপর আমার আত্মা শান্তি পাবে।











