সোমবার, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুবির তিন বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে তিন বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. ড এফ এম আবদুল মঈন।

অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘শিক্ষক সমিতির দাবি অযৌক্তিক। এসব নিয়োগ ৩০ জুনের মধ্যে না দিতে পারলে পদগুলো চলে যাবে। তখন আবার শিক্ষক সংকট নিরসন হবে না। নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হলো। তবুও আমি শুধুমাত্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের এই অযৌক্তিক দাবি মানতে বাধ্য হলাম। আশা করি খুব দ্রুতই নিয়োগ পরীক্ষাগুলো নিতে পারবো।’

রোববার এক সংবাদ সম্মেলন শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপাচার্যের সাথে আলোচনায় বসে। সেই আলোচনায় আবারো নতুন নিয়োগ বন্ধের জন্য দাবি তুলে শিক্ষক সমিতি। আলোচনা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানও নিয়োগ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১১ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নতুন নিয়োগ বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চিঠি দেয়। সর্বশেষ ২১ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত জানানো হয়। সেখানেও নতুন নিয়োগ বন্ধের জন্য বলা হয় উপাচার্যকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ